বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ এ ১১:০৮ AM

ইতিহাস ও কার্যাবলী

কন্টেন্ট: পাতা

‘কর অঞ্চল, চট্টগ্রাম’ নামে ১৯৬৬ সালে চট্টগ্রামে প্রথম সদর দপ্তরসহ পূর্বাঞ্চলীয় আয়কর বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং জনাব ইকবালুর রহমান, পিটিএস এই বিভাগের প্রথম আয়কর কমিশনার হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ১৯৮২ সালে ‘কর অঞ্চল, চট্টগ্রাম’ সম্প্রসারণের মাধ্যমে ‘কর অঞ্চল (দক্ষিণ) - চট্টগ্রাম’ ও ‘কর অঞ্চল (উত্তর) - চট্টগ্রাম’ এর যাত্রা শুরু হয়। জনাব মেসবাহ্ উদ্দীন আহমদ ‘কর অঞ্চল (দক্ষিণ) - চট্টগ্রাম’ এর কর কমিশনার হিসাবে ১৯৮২ সাল হতে ১৯৯২ সাল পর্যন্ত এখানে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে কর বিভাগের পুনঃ সম্প্রসারণের মাধ্যমে নতুন আরো দু’টি কর অঞ্চল গঠণসহ এই কর অঞ্চলকে ‘কর অঞ্চল-১, চট্টগ্রাম’ নামে পুনর্গঠণ করা হয়। বর্তমানে অন্যান্য কর অঞ্চলের ন্যায় ১ (এক)টি প্রধান অফিস, ৪ (চার)টি রেঞ্জ অফিস ও ২২ (বাইশ)টি সার্কেল অফিসের সমন্বয়ে কর অঞ্চল-১, চট্টগ্রাম এর কার্যাবলী পরিচালিত হচ্ছে। চট্টগ্রামস্থ ‘বিভাগীয় প্রতিনিধির কার্যালয়’ এর সার্বিক কার্যাবলীও কর অঞ্চল-১, চট্টগ্রাম এর অধীনে পরিচালিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের আওতাধীন কর অঞ্চল-১, চট্টগ্রামের প্রধান কাজ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং এলক্ষ্যে আওতাধীন অধিক্ষেত্রে করযোগ্য আয় রয়েছে এরূপ করদাতাদের আয়কর রিটার্ণ দাখিল ও কর প্রদানে উৎসাহিত করা। এ কর অঞ্চলের কার্যাবলীর মধ্যে আরো রয়েছে উৎসে আয়কর আদায় নিশ্চিত করন, সিটিজেন চার্টার যথাযথভাবে বাস্তবায়ন, কর ফাঁকি উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিরোধপূর্ণ রাজস্ব আদায়ে ADR কার্যক্রম জোরদার করণ। এছাড়া সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব আদায়ে কার্যক্রম গ্রহণ, বিভিন্ন Stakeholder-দের সাথে সম্পর্ক উন্নয়ন এবং অংশীদারীত্ব বৃদ্ধি ও জরীপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে করনেট সম্প্রসারণ করে রাজস্ব আদায়ের কার্যক্রম গতিশীল রাখা।

চট্টগ্রাম বিভাগে প্রতিষ্ঠিত প্রথম কর অঞ্চল হিসাবে কর অঞ্চল-১, চট্টগ্রাম অদ্যাবধি সরকারের রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন